editor
প্রকাশিত: 6:25 PM, February 16, 2021
বিশ্বনাথ প্রতিনিধি
জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ব্যাপকহারে কুকুরের টিকাপ্রদান কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত বাস্তবায়িত হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম সুপারভাইজার রাসেল আহমদ তার বক্তব্যে জানান, আগামী ১৯-২৩ ফেব্রুয়ারি টানা পাঁচদিন সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভা এবং আট ইউনিয়নে ভাসমান ও গৃহপালিত কুকুরকে টিকাপ্রদান করা হবে। পৌরসভায় ৪টি টিম ও প্রতি ইউনিয়নে ২টি টিম কাজ করবে। ১টি টিমে ৫জন লোক থাকবে। টিকাপ্রদান কর্মসূচি চলাকালে কেউ চাইলে তার পোষা বিড়ালকেও এই টিকা দিতে পারবে।অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল খায়ের প্রমুখ।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন