admin

প্রকাশিত: 6:23 PM, February 16, 2021

জাপা নেতা আতিকুর রহমান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাপা নেতা আতিকুর রহমান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে।  শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।

নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। তাই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয়পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক । আজ মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি)  দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি হাসান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আহসান হাবীব মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের অনেক দরিদ্র মানুষ রয়েছে যারা শীতে প্রচন্ড কষ্ট করে জীবন ধারণ করে থাকে। আমরা সবাই যদি নতুন কিংবা পুরাতন বস্ত্র দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তাদের কষ্টের কিছুটা হলেও লাঘব হবে। সবার কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না কিন্তু কয়েকটি মানুষের পাশে আমরা স্ব প্রচেষ্টায় দাঁড়াতে পারি।’ এরই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক ভাই শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন।শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, আব্দুস সত্তার, মছন মেম্বার,আব্দুর রহমান, হোসেন আহমদ, দুলাল আহমদ, নজরুল ইসলাম সহ জাপার নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দীর্ঘয়ু কামনা করে ও মরহুম পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন