editor

প্রকাশিত: 7:35 PM, February 16, 2021

বিনা পয়সায় সেবা নয়, ঢাকা-সিলেট চারলেনে টোল দিতে হবে

বিনা পয়সায় সেবা নয়, ঢাকা-সিলেট চারলেনে টোল দিতে হবে

5

অনলাইন ডেস্ক
‘বিনা পয়সায় সেবার নেওয়ার দিন শেষ। এখন টাকা দেবেন সেবা নেবেন। ঢাকা-সিলেট চারলেনে টোল আদায় করা হবে। আমরা সেবা চায় কিন্তু পয়সা দিতে রাজি না এটা আমাদের কালচার। তবে, আমাদের এখান থেকে বের হতে হবে। বিনা পয়সায় সেবার দিন শেষ’। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নেই হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ। দীর্ঘ পাঁচ বছর ঢাকা-সিলেটের ২০৯ দশমিক ৩২ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণে উন্নয়ন সহযোগীর সন্ধানে ছিল সরকার। প্রকল্পের ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ টাকা ঋণ দেবে এডিবি। মোট ব্যয় ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ টাকা। বাকি ৩ হাজার ৬৭৪ কোটি টাকা সরকারিখাত থেকে মেটানো হবে।   অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদ। এটিসহ একনেকের সভায় ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্পের অনুমাদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ ১৩ হাজার ২৪৪ কোটি ৬৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভায় বিস্তারিত বিষয় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একনেক সভায় ঢাকা-সিলেট চারলেন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের টাকা উঠে আসবে কারণ এই সড়কে টোল আদায় করা হবে। সব মহাসড়কে টোল আদায় করা হবে’।
প্রতি কিলোমিটারে ৮১ কোটি টাকা ব্যয় ধরা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যা ব্যয় হওয়ার তাই হচ্ছে। সবকিছুর দাম বাড়ছে। ভূমি অধিগ্রহণে কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ইউটিলিটিও স্থানান্তর করা হবে, নির্মাণ করা হবে ৩২১টি আরসিসি কালভার্ট। কালভার্টগুলোর মোট দৈর্ঘ্য হবে প্রায় এক হাজার ৩৮১ মিটার। ছোট-বড় ৭০টি ব্রিজসহ থাকবে। থাকবে পাঁচটি রেলওয়ে ওভারপাস। ৫ কিলোমিটার উড়াল সড়ক থাকবে এসব কারণেই মূলত ব্যয় বাড়ছে। সড়ক থেকে ইকোনোমিক্যালি রিটার্ন আসবে। ভালো কিছু পেতে হলে দাম দিতে হবে। ছোট মন দিয়ে বড় কাজ হয় না। আমাদের সরকারের মন বড় । সরকার বড় মন নিয়ে দেশবাসীর ভাগ্য পরিবর্তন করতে উন্নয়ন করছে। ’
তিনি আরও বলেন, ‘সড়কের পাশে বিশ্রামাগার নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে সরকার প্রধান (প্রধানমন্ত্রী) নির্দেশ দিয়েছেন। কাজুবাদামের চারা যেন নিজেরা উৎপাদন করতে পারি সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’। ৫৩৪ কোটি টাকা ব্যয়ে’ পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (১ম সংশোধিত) ‘প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী একনেক সভায় পায়রা বন্দরের সামগ্রিক পরিকল্পনা বা মাস্টারপ্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

4 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

8 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

6 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

8 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

1 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

4 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

6 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র

1
4