editor

প্রকাশিত: 2:06 PM, February 17, 2021

সয়াবিন ও পামওয়েল তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ

সয়াবিন ও পামওয়েল তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ

6

অনলাইন ডেস্ক:

2

অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের দাম স্থিতিশীল রাখতে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার।আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশকবিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতি লিটার ভোজ্যতেলের দাম নির্ধারণের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

1

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি লিটার সয়াবিন (খোলা) মিল গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিল গেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন মিল গেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬২৫ টাকা। আমাদের দেশে যে তেল ব্যবহার করি তার ৭০ শতাংশ পাম সুপার, যার প্রতি লিটার মিল গেট মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

‘বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘ভোজ্যতেলের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সামনে রমজান মাস, বর্তমানে যথেষ্ট মজুদ আছে। সব হিসেব-নিকেশ করে এ দাম নির্ধারণ করা হয়।’ তিনি  বলেন, দাম কমে গেলে বিবেচনা করা হবে, বেড়ে গেলেও বিবেচনা করা হবে। আমরা যে তেল ব্যবহার করি তার ৯০ শতাংশ আমদানি করতে হয়।’সম্প্রতি আন্তর্জাতিক বাজারে গত ৬ মাসে ৬৫ শতাংশ তেলের দাম বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিপিং কস্টও বেড়েছে এছাড়া জাহাজের তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে।

অপরিশোধিত সয়াবিন ও পামতেলের আমদানিতে আরোপিত ভ্যাট ভোক্তার স্বার্থ বিবেচনা আরও বেশি যৌক্তিকহারে নির্ধারণের জন্য ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।’মন্ত্রী জানান, ভোজ্য তেলের মূল্য অস্থিতিশীল থাকায় অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা প্রতি মাসেই আয়োজন করা হবে।সভায় বাণিজ্য সচিব জাফর উদ্দিন, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

8 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

6 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

1 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

8 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

3 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

6 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

5 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র

1
8