editor

প্রকাশিত: 2:53 PM, February 17, 2021

এতিমখানার কথা বলে টাকা উত্তোলন, ৩ প্রতারক আটক

এতিমখানার কথা বলে টাকা উত্তোলন, ৩ প্রতারক আটক

অনলাইন ডেস্ক

এতিমখানার ছাত্রদের কোরআন কেনার কথা বলে সুনামগঞ্জ শহর থেকে টাকা উত্তোলনের সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ষোলঘর এলাকার বাসাবাড়ি ও দোকানপাট থেকে টাকা উত্তোলনের সময় এক জনকে আটক করে জনতা। জনতার সাহায্যে বাকিদের শহরের একটি আবাসিক হোটেল থেকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াল উপজেলার মালিপাড়া ছালেহ রহমানের ছেলে আল আমীন (২৫), মো. আইঞ্জুর ছেলে মো. আকিব (১৫) ও ইসলাম উদ্দিনের ছেলে জুনাইদ (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক চক্রের ৫-৭ জনের একটি দল কিশোরগঞ্জ থেকে গত কিছুদিন আগে সুনামগঞ্জ শহরে আসে। ইসলামকে ব্যবহার করে এতিমখানা, মাদ্রাসার ছাত্রদের জন্য কোরআন, পাঞ্জাবী, পাগড়ীর কথা বলে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাড়ি ও দোকানপাটে টাকা উত্তোলন করে আসছিল এই চক্র। মঙ্গলবার শহরের ষোলঘর এলাকায় নবীনগর মাদ্রাসার কথা কথা বলে টাকা সংগ্রহ করছিলো এই চক্রের একজন। স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে জুনাইদ নামে এই প্রতারকে আটক করে জনতা।পরে পুলিশের সাহায্যে শহরের কালীবাড়ি শামীমাবাদ আবাসিক হোটেল থেকে প্রতারক চক্রের বাকি দুইজনকে আটক করা হয়।শহরের আবাবিল হিফজুল একাডেমির শিক্ষক হাসান মাহমুদ  বলেন, আমার মাদ্রাসার শিক্ষক শামায়ূন রাশেদ ভাইর কাছে এতিমখানার নাম করে টাকা উত্তোলন করছিলো জুনাইদ নামে এক প্রতারক। তার কথায় সন্দেহ হলে তাকে আটক করি। পড়ে পুলিশের সাহায্যে আরও দুইজন হোটেল থেকে আটক করা হয়। কিছু দিন ধরে তারা প্রতারণা করে টাকা তুলছিলো।ঘটনার সত্যতা স্বীকার করেছেন সুনামগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন