admin

প্রকাশিত: 5:27 PM, February 17, 2021

মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র মানেই জিয়াউর রহমান: মিফতাহ্ সিদ্দিকী

মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র মানেই জিয়াউর রহমান: মিফতাহ্ সিদ্দিকী

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। আজ  বুধবার নগরী বন্দর এলাকা থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক অতিক্রম করে রেজিস্ট্রারী মাঠে গিয়ে শেষ হয়।মিছিল পূর্বে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন,  জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধের সূচনা করেন। নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনা পরিপন্থী এবং জাতির জন্য কলঙ্কস্বরূপ।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার, তাঁর অর্জিত খেতাব বাতিলের অধিকার কারও নেই।জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদ জানিয়ে মিফতাহ্ সিদ্দিকী সরকারের তীব্র সমালোচনা করে আরও বলেন, খেতাব বাতিলের সিদ্ধান্ত এই সরকারের হীন মানসিকতার পরিচয় বহন করে। এর জন্য সরকারকে কঠোর মাশুল দিতে হবে। সরকার যতই চেষ্টা করুক না কেন জিয়াউর রহমানকে ইতিহাস থেকে কখনোই মুছে ফেলা যাবে না। দেশটা স্বাধীন হয়েছে যুদ্ধে। সেই একাত্তরের মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান। যুদ্ধ মানেই জিয়া। দেশপ্রেম মানেই জিয়া, বহুদলীয় গণতন্ত্র মানেই জিয়াউর রহমান। তিনি আরও বলেন, এই জিয়াউর রহমানেরই কর্মের বাহক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।

অবিলম্বে তিনি বিএনপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে উপর থেকে সকল মিথ্যে মামলার অভিযোগ তুলে নেওয়ার’ও আহবান জানান।বিক্ষোভ মিছিল পূর্বে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা সাইদুর রহমান বদুড়ী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, আব্দুল জব্বার তুতু, মহানর শ্রমিকদালের সভাপতি ইউনুছ মিয়া।মিছিলে আরও উপস্থিত ছিলেন-সিরাজ খান, মুরাদ খান, রফিকুল বারী রুমান, আজির উদ্দিন, সেলিম মাহমুদ, রফিকুল ইসলাম, মাসুদ আহমদ কবির, খালেদ আকবর চৌধুরী, মঞ্জুর হোসেন মজনু, সোহেল মাহমুদ, এডভোকেট লোকমান আহমদ, সোহেল আহমদ, আবু সাঈদ মো: তায়েফ, মারুফ আহমদ টিপু, শাহীন আলী, ফজলে এলাহি পাপ্পু, বিমল দেবনাথ, আব্দুল মন্নান, উবায়দুর রহমান সজিব, মঞ্জুর আহমদ, ডা: শাকিলুর রহমান, মো: সেলিম মিয়া, রাসেল আহমদ, জাকির আহমদ, সিদ্দিকুর রহমান রুহেল, আজিজুর রহমান, কাউসার হোসেন রকি, শাহীন আহমদ, হোসেন খান ইমাদ, শাহরিয়ার আশফাক শাহি, ফাহিম রব্বানি, জুবের আহমদ, কাউসার আহমদ শিবলু, শাকিল আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ। –বিজ্ঞপ্তি:

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন