admin
প্রকাশিত: 5:39 PM, February 17, 2021
নিজস্ব প্রতিবেদক:
নিজের এবং পরিবারের মানহানি করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশালীন ও বিভ্রান্তিকর অপবাদ ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ সুরমার জালালপুর উন্নয়ন সংস্থার সভাপতি মাহফুজুর রহমান। এজন্য তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ জানানোর পাশাপাশি এতে বিভ্রান্ত না হতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।লিখিত বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, সামাজিক সংগঠনের সভাপতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও। সম্প্রতি ‘সত্য পথের পথিক’ নামের একটি ফেসবুক পেইজ থেকে তাকে নিয়ে মিথ্যা, অশালীন ও বিভ্রান্তিকর অপবাদ ছড়ানো হচ্ছে।
এতে তার ও তার পরিবারের মানহানি ঘটছে; সমাজে তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন। এ বিষয়ে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।তিনি বলেন, ওই পেজ থেকে তার নামে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন এবং এর কোন সত্যতা নেই। পেইজে বলা হয়েছে অসামাজিক কার্যকলাপের কারণে তাকে গ্রাম থেকে বহিস্কার করা হয়েছে। যা পুরোটাই উদ্ভট ও হাস্যকর। জীবনে কোনোদিন আমাকে গ্রাম থেকে বহিস্কার করা হয়নি। একই সাথে ২০০৬ সালে তাকে পুলিশ আটক করেছে বলে যে তথ্য প্রদান করা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা। এছাড়া তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেও স্ট্যাটাস দেয়া হয়েছে, তারও কোন ভিত্তি নেই।’লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘ছাত্র থাকাবস্থায় তিনি কোনদিনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াননি।
মানুষের কল্যাণে কাজ করাই তার ব্রত। জালালপুর উন্নয়ন সংস্থা একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের সভাপতি হিসেবে তিনি জালালপুরে অনেক উন্নয়নমূলক কাজ করছেন। তবে সংগঠনের নামে কখনো কোন চাঁদাবাজি করা হয়নি। দলমতের ঊর্ধ্বে এলাকার সচেতন যুব সমাজকে নিয়েই এ সংস্থা গঠিত। চাঁদাবাজির কোনো প্রমাণ থাকলে তা জনসম্মুখে উপস্থাপন করারও অনুরোধ করেন তিনি।তিনি আরও বলেন, ‘২০১৬ সালে জালালপুর প্রভাতি শিশু বিদ্যালয়ের রি-ইউনিয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে তিনি ঢাকা থেকে জালালপুর আসেন। তখন তিনি ঢাকায় গার্মেন্ট ব্যবসার সাথে জড়িত। অনুষ্ঠান উপলক্ষে তার কাছ থেকেই একশ পিছ টি-শার্ট তৈরি করে নিয়ে আসা হয়। তবে ঢাকা থেকে এসব টি-শার্ট সিলেটে আনার সময় একটি রিকশার চালক এক বান্ডেল টি-শার্ট নিয়ে উধাও হয়ে যায়। যা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক কফিল আহমদ রিংকুসহ সকলেই জানেন।
কিন্তু ফেসবুক পেইজে বলা হয়েছে আমি নাকি টি-শার্ট তৈরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছি। যা পুরোটাই মিথ্যা।’তিনি বলেন, এসব মানহানিকর পোস্ট দেখে তার আত্মীয়স্বজনরাও হতবাক। দেশ বিদেশ থেকে অনেকেই উদ্বিগ্ন। স্বজনরা ভাবছেন যারা এ ধরনের শতভাগ মিথ্যা তথ্য প্রচার করতে পারে তারা যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারেন। তাই দুশ্চিন্তায় তারা সময় পার করছেন।’তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে ইতোমধ্যে তিনি মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন । যার নং ৮২৫। তিনি অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও তার শুভাকাক্সিক্ষসহ সবাইকে আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন