admin
প্রকাশিত: 8:53 PM, February 17, 2021
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের এলজিইডির চলমান উন্নয়ন কাজের ফান্ড সংকট কাটাতে এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খানের সহযোগিতা চেয়েছেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতারা। আজ বুধবার দুপুরে সিলেট সফরকালে নগরীর একটি হোটেলে তার সঙ্গে দেখা করে কন্ট্রাক্টর এসোসিয়েশনের নেতারা এ সহযোগিতা কামনা করেন।এ সময় কন্ট্রাক্টর এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর সঙ্গে সিলেটের এলজিইডির বিভিন্ন প্রকল্পের ফান্ড সংকট নিয়ে কথা বলেন। তারা জানান- ফান্ড সংকটের কারনে সিলেটের চলমান উন্নয়নমুলক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। এজন্য তারা কাজের জন্য দ্রুত পর্যাপ্ত ফান্ড বরাদ্ধের দাবি জানান।
জবাবে প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন- উন্নয়ন কাজ যেনো তারা চলমান রাখেন। এজন্য দ্রুততম সময়ের মধ্যে ফান্ড বরাদ্ধের কথা বলেন। তাৎক্ষনিক বসেই তিনি ফোনের মাধ্যমে কয়েকটি প্রকল্পের টাকা বরাদ্ধের বিষয়টিও খোজ খবর নেন।এ সময় প্রধান প্রকৌশলীর সঙ্গে ছিলেন এলজিইডির সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর।
আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাখাল দে, সিনিয়র সহ সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি হাজী আবুল কালাম, সাধারন সম্পাদক শামীম আহমদ, যুগ্ন সম্পাদক ফারুক আহমদ, যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনায়েত আহমদ মনি, দপ্তর সম্পাদক খায়রুল হাসান, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম তুহেল, অর্থ সম্পাদক রিপন আহমদ। এছাড়া সিনিয়র কন্ট্রাক্টারদের মধ্যে উপস্থিত ছিলেন- সদরুজ্জামান ও এহতেশামুল হক প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন