editor
প্রকাশিত: 1:57 PM, February 18, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭টি পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইঞ্জেকশন নিচ্ছেন।
ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু জানান, আমার বাবা বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এদিকে ভুক্তভোগী আল-আমীন জানান, আমি রাতের বেলা বাসায় যাচ্ছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইঞ্জেকশন নিয়েছি।এ বিষয়ে ডাক্তার ফরহাদ হোসাইন জানান, কুকুরের কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইঞ্জেকশন দিতে হয়। একমাসে মোট ৫ ডোজ ইঞ্জেকশন দিতে হবে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি বৃহস্পতিবার সকালে অফিসে গিয়ে বিষয়টি দেখছি।
S/h(ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন