editor
প্রকাশিত: 6:14 PM, February 18, 2021
নিজস্ব প্রতিবেদক
প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, দক্ষতাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর ‘সোনার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে প্রতিটি পুলিশ সদস্যকে মানবিক পুলিশে পরিণত হতে হবে। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে প্যারেড অব অনার-২০২১ এ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শনকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। আপনাদেরকে এমনভাবে উন্নত দেশের পুলিশের নেতৃত্ব দিতে হবে, যাতে চাকরি শেষে একটি উন্নত দেশের আধুনিক পুলিশ সদস্য হিসেবে আত্মতৃপ্তি নিয়ে গর্বের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন।আইজিপি বলেন, আমরা পুলিশের প্রশিক্ষণ আরও প্রায়োগিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘হোম অব পুলিশ’ খ্যাত বাংলাদেশ পুলিশ একাডেমীকে ন্যাশনাল পুলিশ একাডেমী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এর উন্নয়ন ও আধুনিকায়নে দৃঢ় প্রতিজ্ঞ। প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের অবস্থান আরামদায়ক করার জন্য আধুনিক ডরমেটরি নির্মাণ ছাড়াও একাডেমীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পুলিশের আধুনিকায়নের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দেশ ও জনগণের জন্য অনুপম আদর্শের এক পুলিশ বাহিনী গড়ে তোলা। বঙ্গবন্ধুর কালজয়ী আহ্বানে সাড়া দিয়ে পুলিশ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধে ১৩ হাজার পুলিশ অংশগ্রহণ করেছেন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন ১ হাজার ২৬২ জন বীর সদস্য। করোনাকালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ত্যাগ ও মানবিক ভূমিকার কথা উল্লেখ করে আইজিপি বলেন, করোনা মোকাবেলায় দেশ ও জনগণের সেবায় পুলিশের ৮৫ জন গর্বিত সদস্য জীবন উৎসর্গ করেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ সহস্রাধিক পুলিশ সদস্য। আইজিপি বলেন, অতীত ও সাম্প্রতিক আত্মত্যাগে বলিয়ান হয়ে প্রতিটি পুলিশ সদস্যকে দেশ ও জনগণের সেবায় এগিয়ে যেতে হবে। প্যারেডে ৬টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৬ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার (এএসপি) প্যারেডে অংশগ্রহণ করেন।
S/H(RIPA-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন