editor
প্রকাশিত: 10:36 PM, February 18, 2021
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট মোঃ আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এমদাদুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবিদ আলী চৌধুরী, বর্তমান সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, সদস্য বিধুভূষণ ভট্টাচার্য, মোঃ হাছনু চৌধুরী, মোহাম্মদ আলী খোকন, চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট আতিকুর রহমান সাবু, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, আতাউর রহমান সেগুল, এডভোকেট জহিরুল ইসলাম, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, মিন্টু চন্দ্র রায়, মোঃ খায়রুল আলম, মোঃ কামাল আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোঃ শফিকুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাঘার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। তিনি সরকারি খরচে যে সকল ব্যক্তিগণ উচ্চতর ডিগ্রি অর্জনে বিদেশে যান, তাদের লিখিত গবেষণাটি বাংলা ভাষায় লেখার আহবান জানান।বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন