admin
প্রকাশিত: 5:17 PM, February 20, 2021
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরবাসীর কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই। নগরীর সৌন্দর্য্যবর্ধন কাজ করতে গিয়ে আমি অনেকের কাছে হিংসার পাত্র হয়েছি। কিন্তু এই কাজ আমার ব্যক্তির জন্য নয়। নগরীর উন্নয়ন মানে নগরবাসীর উন্নয়ন। আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার পুরো পরিষদ নিয়ে এই নগরীর মানুষের কল্যাণে দিনরাত কাজ করছি।
আমি কখনো অন্যায়ের কাছে মাথানত করিনা। আমার বিশ্বাস আল্লাহ সহায়, আমি যদি সৎ পথে থাকি তবে কোন বুলেটই আমার ক্ষতি করতে পারবে না। এই নগরীর সর্বস্তরের মানুষ আমার প্রাণ শক্তি।তিনি শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর বন্দরবাজারের লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বাজার প্রাঙ্গনে আয়োজিত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি নগরীর ঐতিহ্যবাহী লালবাজারের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আশ^াস দিয়ে বলেন, আপনারা সততার সাথে ব্যবসা-বাণিজ্য করলে কখনো কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়বেন না। আমরা আপনাদের পাশে আছি।
বাদ আসর থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত ওয়াজ মাহফিলে বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন লালবাজার-পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মো. আজাদ মিয়া, সিনিয়র সহ সভাপতি হাজী শফিক মিয়া, কো সভাপতি শেখ এনায়েত হোসেন, সহ সভাপতি হাজী মো. নুর উদ্দিন, সহ সভাপতি শাহ আলম, অন্যতম উপদেষ্টা হাজী রইছ আলী।ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের।
ওয়াজ পেশ করেন ধনুকান্দি মাদরাসার মুহতামিম, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোস্তাক আহমদ খান, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মতিউর রহমান, শাহ আবু তুরাব জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি বেলাল উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শামসুল ইসলাম আল হাদী।
সমিতির সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খান, যুগ্ম সম্পাদক শাহেদুর রহমান, সহ সম্পাদক শামীম আহমদ, সহ সম্পাদক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির অন্যতম উপদেষ্টা রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ সিরাজুল ইসলাম, জারজিস রহমান ফাইয়াজ, তৈয়বুল ইসলাম তামিম, তাহমিদুল ইসলাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন