admin
প্রকাশিত: 8:21 PM, February 20, 2021
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।শনিবার দুপুরে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান বাংলাদেশ কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে।
গণতান্ত্রিক দেশে সরকারের চেয়ে শক্তিশালী হয়ে ওঠছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনের চোখরাঙানি আর নজির বিহিন হয়রানির কারণে বিএনপি দলীয় কর্মসূচী সুষ্ঠুভাবে পালন করতে পারছে না। যা সুষ্ঠু গণতন্ত্র চর্চার অন্তরায়। বিগত দিন থেকে অব্যাহত সাজানো মামলায় দলীয় নেতাকর্মীকে প্রতিদিনই আদালতে দৌড়াতে হচ্ছে। আনোয়ার হোসেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে বলেন, ওসমানীনগর ও বিশ্বনাথে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনগুলো অন্য যে কোন সময়ের চাইতে অনেক বেশি সুসংহত ও আন্দোলনমুখী। কিন্তু প্রশাসনিক হয়রানি ও সাজানো মামলার ভয়ে অনেকেই মাঠে নামতে পারছে না।
শক্তিশালী বিরোধীদল না থাকার কারণে সরকার তার ইচ্ছেমতো রাষ্ট্র পরিচালনা করছে। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। যা দেশের জন্য অশনী সংকেত।ওসমানীনগর উপজেলা বিএনপির অর্ন্তদ্বন্ধ ও কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক নেতা রয়েছেন যাদের দ্বিচারিতার কারণে প্রতিটা দলেই আভ্যন্তরীন কোন্দল লেগেই থাকে। তবে রাজনৈতিক নেতাদের অবশ্যই দলীয় আদর্শ মেনে চলা উচিত। কতিপয় ব্যক্তিরা কোন্দলকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে লাভবান হলেও দলের জন্য তা মারাত্মক ক্ষতিকর।
এদের সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কট করা উচিত। নিজেকে সিলেট-২ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দলীয়ভাবে আমি টিকেট দাবি করবো। আশা করছি দল আমায় মূল্যায়ন করবে। ওসমানীনগরে বিএনপির দলীয় জনপ্রতিনিধিরা দলীয় নেতাকর্মী ও দলের কর্মসূচি থেকে দূরে রয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি জোটগতভাবে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিল।নির্বাচন পরবর্তী সময়ে ওই এমপি জোটের সিদ্ধান্ত মানেন নি।
তিনি বিএনপি নেতাকর্মীদের মূল্যায়ন করেন নি এবং বিএনপি থেকে দূরে রয়েছেন। এখন তার আশেপাশে শুভাকাঙ্খীদের অভাব নেই। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলেমান আলী,তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাইস্তা মিয়া, গোয়ালাবাজার ইউপি বিএনপি নেতা ছোরাব আলী, মো. আবুল কালাম, উপজেলা যুবদল নেতা লাল মিয়া, মিঠু মিয়া প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন