admin
প্রকাশিত: 8:38 PM, February 20, 2021
নিজস্ব প্রকতবেদক:
সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী’র বড় ভাই যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটি নেতা এনাম উল হক চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শরিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “এনাম উল হক এর মৃত্যুতে মরহুমের শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। কমিউনিটি নেতা হিসেবে তিনি যুক্তরাজ্য প্রবাসীদের নিকট চিরভাস্বর হয়ে থাকবেন।
মরহুম এনাম উল হক চৌধুরী একাধারে সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য, ফাইন্যান্স ও ফান্ডরাইজিং কমিটির আহবায়ক, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সহ-সভাপতি এবং ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মতো একজন গুণী মানুষের এই মূহুর্তে পৃথিবী থেকে চিরবিদায়ে তাঁর পৈত্রিক নিবাস সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোক বিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”বিএনপি মহাসচিব শোকবার্তায় এনাম উল হকের বিদেহী আত্মার মাগফিরাত করেন এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন