admin
প্রকাশিত: 9:30 PM, February 20, 2021
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের বড় ভাই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরীর চাচাত ভাই, সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামের কৃতি সন্তান, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, যুক্তরাজ্যের বাংঙ্গালী কমিউনিটির ইউকে’র মেইনষ্ট্রিম রাজনৈতিক ব্যক্তিত্ব, জামেয়া কাসিমুল উলুম শাহবাগ মাদ্রাসার ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান লন্ডন বাংলা প্রেসক্লাব সহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য এনাম উল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম এনাম উল হক চৌধুরী একজন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সামাজিক এবং দানশীল ব্যক্তিত্ব ছিলেন। একাধারে সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য, ফাইন্যান্স ও ফান্ডরাইজিং কমিটির আহবায়ক, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সহ-সভাপতি এবং ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মতো একজন গুণী মানুষের এই মূহুর্তে পৃথিবী থেকে চিরবিদায়ে তাঁর পৈত্রিক নিবাস সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোক বিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিজ্ঞপ্তি:
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন