editor
প্রকাশিত: 10:15 PM, February 20, 2021
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ১৫ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নগরীর লায়ন্স শিশু হাসপাতালের হল রুমে আয়োজিত সাধারণ সভায় সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন ডা: মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার এর সভাপতিত্বে ও লায়ন গৌতম লাল দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর প্রাক্তন জেলা গর্ভনর লায়ন প্রফেসর ডা: আজিজুর রহমান।
প্রধান অতিথির স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় সেক্রেটারীর রিপোর্ট পেশ করেন ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, ট্রেজারের রিপোর্ট পেশ করেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন গৌতম বণিক। ফাউন্ডেশনের অর্থায়নে সিলেট মহানগরীর বাঘবাড়ি বর্ণামালা পয়েন্টস্থ নির্মাধীণ সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের কনস্ট্রাকশন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন লায়ন ফারুক আহমদ এমজেএফ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মিছবাহ উদ্দিন, আনুগত্য শপথ পাঠ করান লায়ন মুহিতুর রহমান এমজেএফ।
বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, লায়ন নাজনিন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন ইমরান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন মাসুম আহমদ জুয়ারদার, লায়ন আব্দুল হামিদ, লায়ন এডভোকেট গংগেস দাস, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন বিলকিস নূর, লায়ন ফয়েজ আহমদ চৌধুরী, লায়ন আব্দুল্লাহ আল মামুন, লায়ন মুছাব্বির মো: মুছা ও লায়ন হুমায়ুন আহমদ। বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার লায়ন সামছুল আলম খান সাজু ‘সিলেট লায়ন্স ফাউন্ডেশন’র ২০২১-২০২৩ সালের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, ভাইস চেয়ারম্যান লায়ন ডা: মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, লায়ন ফারুক আহমদ এমজেএফ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন খায়রুনেছা শেলী, লায়ন চন্দন শাহা, সেক্রেটারী লায়ন ইমরান আহমদ এমজেএফ, জয়েন্ট সেক্রেটারী লায়ন আমিন উদ্দিন আহমদ, ট্রেজারার লায়ন গৌতম বণিক, জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, নির্বাহী সদস্যরা হলেন- লায়ন প্রফেসর ডা: আজিজুর রহমান, লায়ন আসমা কামরান, লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, লায়ন পিন্টু চক্রবর্তী, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন মাসুম আহমদ, লায়ন বিলকিস নুর, লায়ন মিছবাহ উদ্দিন, লায়ন মুহিতুর রহমান, লায়ন রুজিনা আক্তার শিপা ও লায়ন মোছাব্বির মো: মুছা। লায়ন্স প্রথানুযায়ী সভা শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন-লায়ন আমিন উদ্দিন আহমদ। -বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন