editor
প্রকাশিত: 11:27 PM, February 21, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে যথাযোগ্য মর্যদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসের সূচনা লগ্নে রাত ১২টা ১ মিনিটে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে নানা শ্রেনী পেশার লোকজন জড়ো হন। ভাষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একে একে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, কানাইঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোরে প্রভাত ফেরি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বাদ জোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, অন্যান্য ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন