editor
প্রকাশিত: 11:31 PM, February 21, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের আলংগরা পাহাড় মৌজার হাওর এলাকায় অবস্থিত সরকারি খাস খতিয়ানের জায়গা সহ এক হিন্দু পরিবারের দখলীয় ৯ একর জমি জবর দখল করে প্রভাবশালী লোকজন কর্তৃক মৎস্য খামার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূমির একাংশের দখলদার স্থানীয় লালারচক পশ্চিম গ্রামের মৃত বিনয় পাঠনীর পুত্র নিরীহ যতিন্দ্র দাস উপজেলা নির্বাহী অফিসার ও থানায় পৃথক জবর দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে যতিন্দ্র দাস জানিয়েছেন। তিনি বলেন থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের নির্দেশ অমান্য করে তার দখলীয় সহ সরকারি খাস খতিয়ানে অবস্থিত ৯ একর জমি জোর পূর্বক ভাবে দখল করে সেখানে মৎস্য খামার করার জন্য ফেলোডার ও স্কেবেটর দিয়ে অবৈধ ভাবে চারিদিকে মাটির বাধ দিচ্ছেন পাশর্^বর্তী জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র প্রভাবশালী নাসিরুদ্দিন (৩৫) ও একই উপজেলার কহাইগড় ১ম খন্ড গ্রামের আব্দুল মনাফের পুত্র সাহাব উদ্দিন সহ কয়েকজন। অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি উপজেলা ভূমি অফিসের নির্দেশে ঝিঙ্গাবাড়ী ভূমি অফিসের তসিলদার থানার এএসআই মুজাম্মেল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে নাসিরুদ্দিন ও সাহাব উদ্দি গংদের সরকারি ভূমি ও যতিন্দ্র দাসের দখলীয় জমিতে অবৈধ ভাবে ফেলোডার দিয়ে মৎস্য খামারে নির্মান কাজ বন্ধ করার জন্য নোটিশ প্রদান সহ বাধা নিষেধ দেন। তারপরও রাত-দিন সরকারি ও দখলীয় ৯ একর জমির চারিদিকে মাটির বাধ দিয়ে ফেলোডার দিয়ে মৎস্য খামারের কাজ করে যাচ্ছে নাসির ও সাহাব। এদিকে সরকারি জায়গা সহ যতিন্দ্র দাসের দখলীয় ভূমিতে মৎস্য খামারের কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম। তিনি গত শনিবার এব্যাপারে কাজ বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন থানার এএসআই মুজাম্মেলকে। স্থানীয় এলাকাবাসী হাওর এলাকায় অবস্থিত গোচারন ভূমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন