admin
প্রকাশিত: 3:13 PM, February 22, 2021
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম বলেছেন, আমাদের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত তথ্য সঠিকভাবে দাখিলে বিভিন্ন ধরণের সমস্যা দেখা যায়, এজন্যে সঠিকভাবে যাতে রিপোর্টিং করা যায় এব্যাপারে আমাদের কর্মকর্তাদেরকে দক্ষ হয়ে উঠতে হবে।
এটা সম্ভব হলে দেশের সম্পদ আত্মসাত করে দেশকে কেউ ক্ষতিগ্রস্থ করতে পারবে না। এই প্রশিক্ষণ শুধু নিজেদের জন্য নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।বাংলাদেশ ব্যাংক সিলেটের হল রুমে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি- বিবিটিএ ঢাকার আয়োজনে ‘বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত তথ্য দাখিলকরণ’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিবিটিএ ঢাকার মহাব্যাস্থাপক মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক সমীরন দাসের পরিচালনায় ২২ (শে ফেব্রুয়ারি) রবিবার আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল কালাম, মো. সিরাজুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তারবক্তব্য রাখেন মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ আমির হোসেন, যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাছবি, আবু ওয়াফা মোঃ মুফতি, মোঃ আমনিুল ইসলাম, শামীমা র্নাগসি, নৃত্যরঞ্জন পুরকায়স্থ, আহমদ ফজলুল্লাহ, মোস্তফা আজাদ কামাল, আবু তয়ৈব মোঃ আব্দুল্লাহ, মোঃ আতকিুর রহমান, মোঃ জাবদে আহমদ, মোঃ সাইফুল ইসলাম খান, ডাঃ উম্মে কুলসুম, সঞ্জীবন মজুমদার, মোঃ শফকিুল ইসলাম, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম।
৩ দিন ব্যাপি প্রশিক্ষণে ৩০ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৩ দিনের প্রশিক্ষণের পরিচালনা করবেন মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম, কোর্স কোঅর্ডিনেটর উপ মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন,।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন