editor
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বিআরটিসির পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতির পথে বাংলাদেশ এখন দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের সকল প্রান্তরে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের জন্য রাজনীতি করে। আমাদের লক্ষ দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌছে দেওয়া। তিনি যাত্রী সেবায় বিআরটিসি বাস সার্ভিসের ভূমিকার প্রশংসা করেন এবং এই বাস সার্ভিস চলাচলে সকলের সহযোগিতা কামনা করেন। মাসুক উদ্দিন আহমদ সোমবার দুপুর ১২টায় বাস টার্মিনাল রোডে বিআরটিসির বাস সার্ভিসের কাউন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিআরটিসিরি ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ঝালোপাড়া শাহ জমির উদ্দিন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ বদরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জাতীয় পার্টি দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক শাহ আলম, মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ, মহানগর যুবলীগ নেতা গোলজার আহমদ জগলু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, যুবলীগ নেতা মাহবুব আলম মজনু, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জুনেল, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান মঞ্জু, মো. দিলোয়ার হোসেন, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সোহেল, মো. সাবের পারভেজ, দুলাল আহমদ, হোসেন আহমদ, সাকিব আহমদ আকাশ, দক্ষিণ সুরমা ছাত্রলীগ নেতা রনি আহমদ, আরিফ আহমদ, হিমেল আহমদ, আতিকুর রহমান ঝুমন, রিফাত আব্দুল্লাহ, জামিল আহমদ প্রমুখ।
4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪
4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
5 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
4 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
7 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
8 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা