admin
প্রকাশিত: 10:00 PM, February 22, 2021
কানাইঘাট প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট সদর ইউনিয়ন থেকে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল হেকিম শামীম। ইউপি নির্বাবচনকে সামনে রেখে ইতিমধ্যে তিনি দলের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে মত বিনিময় ও যোগাযোগ করে যাচ্ছেন। সদর ইউনিয়নের নির্বাচনে দলের পরীক্ষিত কর্মী দক্ষ সংঘটক আব্দুল হেকিম শামীমকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য নেতাকর্মীরা সর্বত্র ব্যানার ও বিলবোর্ড লাগিয়েছেন। দলের নেতাকর্মীরা জানান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুল হেকিম শামীম ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। উপজেলার ছাত্রলীগের দীর্ঘদিনের যোগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনে করেন আব্দুল হেকিম শামীম। পাশাপাশি তিনি বর্তমানে জেলা যুবলীগের সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কানাইঘাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দলের একজন পরীক্ষিত কর্মী হিসাবে বিভিন্ন সময়ে সংগঠনের জন্য কাজ করতে গিয়ে এবং বিগত চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেত গিয়ে জুলুম-নির্যাতন, মামলা, হামলা ও কারাবরণ করেন আব্দুল হেকিম শামীম। এছাড়া সংগঠনের কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আজও শারীরিক ভাবে কষ্ট পোহাতে হচ্ছে তাকে বলে দলের তৃণমূলের নেতাকর্মীরা জানান। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করা আব্দুল হেকিম শামীমকে কানাইঘাট সদর ইউনিয়নের আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন দেয়ার জন্য উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মী ও সদর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা দলের হাইকমান্ড, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক প্রতিক্রীয়ায় সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের একজন আদর্শ সৈনিক হিসাবে আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার নির্যাতন জেল-জুলুম ও মামলা হামলার শিকার হই। কখনো দলের বিরুদ্ধে অবস্থান করিনি। সদর ইউনিয়নের দলের সর্বস্তরের নেতাকর্মীর অনেকদিন থেকে আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য বারবার অনুরোধ করে আসছেন। নেতাকর্মীদের প্রতি সম্মান জানিয়ে অবহেলিত কানাইঘাট সদর ইউনিয়নের কাংখিত উন্নয়ন করার লক্ষ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের নেতৃবৃন্দ আমার সাংগঠনিক অবস্থা বিবেচনা করে আওয়ামীলীগের মনোনয়ন দিবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন