editor
প্রকাশিত: 2:08 PM, February 23, 2021
নিজস্ব প্রতিহবেদক
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
আজ (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব এ তথ্য নিশ্চিত করেন।জানা যায়, সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে একইধরণের বিজ্ঞপ্তি জারি করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এর আগে গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসে ১৭ মে থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ও ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শিক্ষামন্ত্রী জানান, এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। এরই মধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে তাদেরকে হল ত্যাগ করতে হবে।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন