editor

প্রকাশিত: 6:02 PM, February 23, 2021

জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবরে এমদাদ চৌধুরীর স্মারকলিপি প্রদান

জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবরে এমদাদ চৌধুরীর স্মারকলিপি প্রদান

প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের হয়রানী বন্ধ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতের দাবীতে ব্রিটিশ বাংলাদেশী নাগরিকের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.ন.ম বদরুদ্দোজা উক্ত স্মারকলিপি গ্রহণ করেন। এদিকে একই দাবীতে সোমবার সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল বরাবরেও স্মারকলিপি প্রদান করেন এমদাদ চৌধুরীর নেতৃত্বাধীন সিলেট মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল। স্মারকলিপিতে উল্লেখিত দাবীগুলো উর্ধ্বতন মহলের কাছে প্রেরণ করা হবে আশ^াস প্রদান করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সিভিল সার্জন।
স্মারকলিপিতে বলা হয়, করোনা মহামারীর এই কঠিন সময়েও দেশ মাতৃকার টানে সিলেটের অনেক আত্মীয় স্বজন যুক্তরাজ্য থেকে দেশে আসছেন। কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে আসার পরও প্রবাসীদেরকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। দেশ ও জাতির স্বার্থে প্রবাসীগণও তা মেনে নিচ্ছেন। তবে বিমানবন্দরে নামার যুক্তরাজ্য প্রবাসীদের কাগজাদি পরিক্ষার জন্য মাত্র একটি বুথ রয়েছে। ফলে শতশত প্রবাসীদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যা খুবই দুঃখজনক। স্মারকলিপিতে- বিমানবন্দরে কাগজাদি পরীক্ষার জন্য কমপক্ষে ৪টি বুথ স্থাপন, বিমানবন্দরে নামার সাথে সাথে কোভিড পরীক্ষা এবং সাথে সাথে রিপোর্ট নিশ্চিত করা, কোয়ারেন্টিন ৭দিন থেকে কমিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বাস্থ্য সম্পাদক ডাঃ আশরাফ আলী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, পরিবেশ সম্পাদক আবুল কালাম, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, পল্লী উন্নয়ন বিষয়ক আব্দুল জব্বার তুতু, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সহ-অর্থ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াস, সহ-শিল্প সম্পাদক নাজির হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, সহ-সমাজসেবা সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সেলিম আহমদ, ৭নং ওয়ার্ড সাধারন সম্পাদক এম মখলিছ খান, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, মহানগর বিএনপির সদস্য মাহবুব আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন মাসুম ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন