admin
প্রকাশিত: 6:31 PM, February 23, 2021
বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের কমিটি পুনর্গঠন বাবলু সভাপতি, সেলিম সম্পাদক বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের (বিএইচআরজেসি) কমিটি পুনর্গঠন করা হয়েছে। ফয়সল আহমদ বাবলুকে সভাপতি, আহমাদ সেলিমকে সাধারণ সম্পাদক ও ইউসুফ আলীকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জিন্দাবাজার ব্লুওয়াটার শপিংসিটির নবম তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসিরকে পদাধিকার বলে প্রথম সদস্য রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি রবিকিরণ সিংহ রাজেশ, সহ-সাধারণ সম্পাদক কাউয়ুম উল্লাস, প্রকল্প বাস্তবায়ন সম্পাদক আজমল খান, নির্বাহী সদস্য- মুকিত রহমানী, সাদিকুর রহমান সাকী, মীর্জা সোহেল, অমিতা সিনহা, এটিএম তুরাব, সোহেল আহমদ পাপ্পু ।এর আগে ফয়সল আহমদ বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এছাড়া আগামী এপ্রিলে সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্তও হয়। সেই সঙ্গে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংগ্রাম সিংহ, মুকিত রহমানী, আনন্দ সরকার, এ এইচ আরিফ প্রমুখ।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন