editor

প্রকাশিত: 8:08 PM, February 23, 2021

জগন্নাথপুরে পিআইসি কমিটির তালিকা ও বরাদ্দ নিয়ে লুকোচুরি : সহকারি ফয়সলের দাপটে ক্ষুব্দ কৃষকেরা

জগন্নাথপুরে পিআইসি কমিটির তালিকা ও বরাদ্দ নিয়ে লুকোচুরি : সহকারি ফয়সলের দাপটে ক্ষুব্দ কৃষকেরা

জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর

জগন্নাথপুর উপজেলার ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মানে পিআইসি কমিটির তালিকা নিয়ে চলছে লুকোচুরি। সংশ্লিষ্ট কতৃপক্ষের খামখেয়ালিপনায় ক্ষোব্দ কৃষকেরা। এ নিয়ে কমিটি গঠনের শুরু থেকে নানা জল্পনা কল্পনা থাকলেও অবশেষে দূর্ণীতির মাধ্যমে বেড়িবাঁধের বরাদ্দকৃত অর্থ ভাগভাটোয়ারা করার পায়তারা চলছে বলে জানাগেছে।

সুনামগঞ্জ জেলার হাওরবেষ্টিত জগন্নাথপুর উপজেলার কৃষকদের বোর ফসল রক্ষায় সরকার বেড়িবাধঁ নির্মানে বরাদ্দ প্রদান করে ৩৭ টি পিআইসির মাধ্যমে কাজ শুরু হওয়ার কথা রয়েছে । শুরুতে কমিটি গঠন ও বরাদ্দকৃত অর্থ জগন্নাথপুর উপজেলার ওয়েবসাইডে পূর্নাঙ্গ তথ্য প্রকাশ না করে লুকোচুরি করতে থাকে। যদিও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর ওয়েবসাইডে জেলার প্রতিটি পিঅাইসির তালিকা রয়েছে। সেখানে জগন্নাথপুরের পূর্নাঙ্গ তালিকা খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এনিয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বরাদ্দকৃত অর্থ ও পিআইসি কমিটির তথ্য জানতে চাইলে উপজেলার ওয়েবসাইডে এর তথ্য রয়েছে বলে এড়িয়ে যান।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ হাসান গাজী বলেন, আমি এখন মাঠে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ফয়সল চৌধুরীর নিকট বিস্তারিত তথ্য আছে। এ বিষয়ে ফয়সল চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বেড়িবাঁধের সকল তথ্য উপজেলার ওয়েবসাইডে রয়েছে বলে, এ নিয়ে আর কোন কথা বলতে রাজি হননি।

জগন্নাথপুর উপজেলার কৃষক ময়না মিয়া, আল আমিন , সিপন মিয়া, সামছুল হক ,মাসুক মিয়া সহ অনেকেই জানান, অফিস সহকারী ফয়সল চৌধুরীর বাড়ী জগন্নাথপুরের পাশ্ববর্তী দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় থাকার কারনে তিনি নিয়মনীতির প্রতি তোয়াক্কা না করে দাপটের সাথে চালিয়ে যাচ্ছেন নানা অনিয়ম দুর্নীতি। উপজেলা নির্বাহী অফিসে থাকার সুবাদে টাকার বিনিময়ে নানা কাজ ভাগিয়ে নেন বিতর্কিত অফিস সহকারী ফয়সল।

বেড়িবাঁধ নির্মান কাজেও তার বিরুদ্ধে ঘুষ- দূর্নীতির অভিযোগ রয়েছে। একাধিকবার তিনি অন্যত্র বদলী হলেও কিছু দিনের মাথায় আবার জগন্নাথপুর উপজেলায় ফিরে আসেন। এদিকে ইউ এনও অফিসের দাপুটে অফিস সহকারী ফয়সল চৌধুরী অদৃশ্য খুঁটির জোরে বহাল থাকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে