editor
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এইচ.কে.শরীফ সালেহীন,গোয়াইনঘাট
থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পরে ছোট বড় অপরাধের সাথে জড়িত বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ আইনের আওতায় এসেছে। অনেকের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়ায় অপ-প্রচারের পাশাপাশি ক্ষুদ্ধ মেজাজে ওসি আব্দুল আহাদকে ভৎসনা করতে দেখা গেছে।কিন্তু তাঁর সততা, উদারতা, ন্যায়পরায়ণতা, কর্মনিষ্ঠতা, নিরহংকারী, নির্ভীক, যে কোন শ্রেণীর মানুষের সাথে সৌহার্দপূর্ণ আচরণ এবং অসহায় মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা সত্যিই উপজেলাবাসীকে মুগ্ধ করেছে। এমন নির্লোভ বহুমাত্রিক কৃতিত্বের অধিকারী একজন আলোকিত মানুষ,যিঁনি সারা জীবন অসহায় মানুষ ও সমাজের জন্য নীরবে-নিভৃতে কাজ করে চলেছেন। সমাজকে আলোকিত করার এক মহাকর্মযজ্ঞে তিনি ব্যস্ত রয়েছেন সারাটি জীবন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এ সাদা মনের আলোকিত মানুষটির নাম অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। সিলেট জেলার গোয়াইনঘাট থানায় বর্তমানে তিঁনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন।প্রশাসনের অফিসার ইনচার্জ হয়েও সব শ্রেণির মানুষকে আপন করে নেয়ার গুণ রয়েছে তাঁর মধ্যে।তিঁনি সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোলা মনে। একজন সফল ওসি হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন কানাইঘাট,জৈন্তাপুর,গোয়াইনঘাট থানা সহ সিলেটের অনেক অঞ্চলের সাধারন মানুষের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিঁনি।তিনি গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জে যোগদানের পরপরই অপরাধ ধমনের কাজে সহযোগিতার লক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে অপরাধ দমন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। যার ফলে আজও কাঁদে কানাইঘাট,জৈন্তাপুর,গোয়াইনঘাটের অসহায় ও সাধারন মানুষ। আর ঐ থানার অপরাধীদের আতংকের আরেক নাম ছিলো ওসি আব্দুল আহাদ, তাঁর যোগদানের আগে খুন রাহাজানি,ছিনতাই আর রিতিমত জুয়ার আসর সহ ধর্ষনের মত ঘটনাও ঘটছে অহররহ।ওসি আব্দুল আহাদ সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে বিলিয়ে দিয়েছেন অসহায় সাধারন মানুষের সেবায়। যান্ত্রিক এ যুগে মানুষ বড়ই আত্মকেন্দ্রিক। নিজের জগত নিয়ে ব্যস্ত হওয়ায় অন্যকিছু নিয়ে ভাবার সময় কারোর নেই। মানুষ যেন ভুলে গেছে স্রষ্টার সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তা বিরাজমান। আর সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালবাসলেই স্রষ্টার নৈকট্য লাভ সম্ভব। স্বার্থপর পৃথিবীতে নিজস্বার্থ ছেড়ে নিস্বার্থ হওয়া সাদা মনের মানুষ পাওয়া ভার। কিন্তু এই কঠিন ব্যস্তবতায়ও কিছু মানুষ থাকে যাঁদের জন্যই বোধকরি এগিয়ে যাবার আলো দেখতে পাই। তেমনি একজন আলোকিত মানুষ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ওসি আব্দুল আহাদ। তিনি গত (২ আগষ্ঠ ২০১৯ইংরেজি) গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন ও এখনো কর্মরত আছেন তিনি। এ অবস্থায়ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দমনে নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন।গোয়াইনঘাট উপজেলায় চাঞ্চল্যকর বিভিন্ন হত্যাকান্ডের ঘটনা দ্রুত সময়ের মধ্যে মূল রহস্য উদঘাটন করে আসামীদেরকে গ্রেফতার করা সহ মাদক, জুয়া,খুন,গুম, ইভটিজিং এর মত অসামাজিক কার্যকলাপ বন্ধের অভিযান অব্যাহত সহ বিভিন্ন সামাজিক ও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।একজন সংস্কৃতিমনষ্ক ও ইসলামিক মানুষ হিসাবেও তাঁর কাজ ছড়িয়ে আছে এ দেশের সর্বত্র। তাঁর কাজকর্মের মাধ্যমে প্রতিনিয়ত উন্নত মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। যা সমাজের অন্যসব মানুষদের মধ্যে খুঁজে পাওয়া দুস্কর। সুন্দর ও ভাল মনের মানুষ হলে জীবনের সকল পর্যায়ে ভাল কাজ করা সম্ভব এ বিষয়টির অন্যতম নিদর্শন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ। তিঁনি ভালবাসা, দয়া ও সৌহার্দ্যরে এক অনন্য প্রতিমূর্তি। তার সেই স্বত্তার বহিঃপ্রকাশ ঘটে মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসার বদান্যতায়।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪
5 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
4 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
7 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
2 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
3 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা