editor
প্রকাশিত: 8:20 PM, February 23, 2021
লালগ্রাম ক্রীড়াচক্রের উদ্যোগে প্রথম মিনি বার ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় লালগ্রাম মিনিবার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
লালগ্রাম ফেউয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাদেক মো. পারভেজের সভাপতিত্বে ও আজাদ উদ্দিনের পরিচালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এল. জি. ই. ডি কন্ট্রাক্টর, হোপ সোসাইটি সিলেটের সেক্রেটারি জকিগঞ্জ এর কৃতি সন্তান ফারুক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, অবসরপ্রাপ্ত সুবেদার বাংলাদেশ বর্ডারগার্ড আমিনুল হক বাচ্চু, লেন্স কর্পোরাল বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল হাসিব, প্রবাসী ক্রীড়াবিদ নাজমুল ইসলাম, ইকবাল আহমদ খাঁন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা দেশ ও জাতিকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম। মানবিক বিকাশ ও সুস্থদেহ মনের জন্য সহায়ক, মাদক মুক্ত সমাজ ও সুস্থ সুন্দর জীবন গঠন করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে কবিতা আবৃওি করেন আইনুল হক, ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ মাহফুজ আহমদ ও ম্যান অফ দ্যা সিরিজ রাজু আহমদ।
আরও উপস্থিত ছিলেন লালগ্রাম ক্রিড়াচক্রের প্রতিষ্ঠানতা আবুল বাসার, প্রভাষক সেন্টাল উইমেন্স কলেজ সিলেট। সহকারী পরিচালক নাহিদ আহমদ, শিক্ষক চারখাই উচ্চ বিদ্যালয়। আজাদ উদ্দিন শিক্ষক রহিম খার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামিম আহমদ কোচ লালগ্রাম ক্রিড়াচক্র, হেলাল আহমদ সত্বাধীকারি মা ডেকরেটার্স প্রমুখ।উক্ত ফাইনাল খেলায় গ্রিন এনার্জি দল ২-০ গোলে লাল ড্যাবিলাস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রাজু আহমেদ, ম্যানেজার নাহিদ আহমদ এবং রানার্স আপ দলের অধিনায়ক আবুল বাশার ও ম্যানেজার মিনহাজুল ইসলাম। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন