editor

প্রকাশিত: 3:14 PM, February 24, 2021

অপরাধ দমনে মাঠে নগর পুলিশের ‘স্পেশাল টিম’

অপরাধ দমনে মাঠে নগর পুলিশের ‘স্পেশাল টিম’

এসএমপি’র নতুন ৩ থানা গঠনের উদ্যোগ

জনবান্ধব পুলিশ গঠনে এসএমপি’র বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
অপরাধ দমন, প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও জনবান্ধব পুলিশ গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এ লক্ষ্যে গঠন করা হয়েছে পুলিশের ‘স্পেশাল টিম’। কোথাও অপরাধ সংঘটিত হওয়ার খবর পেলেই ছুটে যাচ্ছে ‘কুইক রেসপন্স টিম-কিউআরটি’ টিম। আর প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে ‘এক্সপেট্রিয়েট রেসপন্স টিম-ইআরটি’। কমিশনার হিসেবে এসএমপির দায়িত্ব নেওয়ার পর নিশারুল আরিফ  স্পেশাল এ টিমগুলো করেন। ইতোমধ্যে টিমগুলো অপরাধ দমনে সফলতা দেখাতেও সক্ষম হয়েছে। এসএমপি সূত্র জানায়, সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহানগর পুলিশের আওতাধীন ৬ থানায় গঠন করা হয় একটি করে কিউআরটি। প্রতিটি টিমে রয়েছেন ৪ জন সদস্য। কোথাও কোনো অপরাধ বা অনাকাক্সিক্ষত ঘটনার খবর পেলেই মোটরসাইকেলযোগে ছুটে যাচ্ছেন এই টিমের সদস্যরা। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে বড় ধরনের সংঘাত-সংঘর্ষও থামাতে সক্ষমতার পরিচয় দিচ্ছেন এই টিমের সদস্যরা। এদিকে, প্রবাসী ও তাদের জায়গা-সম্পত্তির সুরক্ষায় কাজ করছে ‘ইআরটি’। প্রবাসীদের জানমালের সুরক্ষায় পুলিশ কমিশনার অফিসে সার্বক্ষণিক প্রস্তুত থাকেন এই টিমের ১০ সদস্য। কোথাও প্রবাসীদের বাসা বা জায়গা দখলের খবর পেলেই এই টিমের সদস্যরা গাড়ি নিয়ে ছুটে যাচ্ছেন।  সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, পুলিশকে আরও জনবান্ধব করতে এসএমপি কমিশনার নানা উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ইআরটি ও কিউআরটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। গত জানুয়ারি থেকে এ টিম দুটির কার্যক্রম শুরু হয়ছে। মহানগর পুলিশের আওতাধীন প্রতিটি থানায় একটি করে কিউআরটি টিম কাজ করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন