editor
প্রকাশিত: 3:52 PM, February 24, 2021
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম দিন ইচ্ছা থাকলেও শারীরিক অসুবিধার কারণে ভ্যাকসিন নিতে পারেননি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তবে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সেই কাঙ্ক্ষিত টিকা গ্রহণ করেছেন মেয়র। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে ভ্যাকসিন গ্রহণ করেন মেয়র আরিফ।
পরে আড়াই ঘণ্টা সেখাকে বেড রেস্টের পর বিকাল ৩টার দিকে নগর ভবনে যান। তাঁর শরীরে এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছে সিসিক সূত্র।মেয়রের প্রথম দিন ভ্যাকসিন না নেয়ার বিষয়ে ওইদিন সিসিকের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) সাংবাদিক আলীম শাহ বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলেন।
কিন্তু তাঁর হার্টে রিং বসানো। তাছাড়া ব্রেনেও অপারেশন হয়েছে এবং তাঁর ডায়াবেটিকের অবস্থাও নরমাল নয়। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতে এখনই তিনি করোনা ভ্যাকসিন নিতে পারছেন না।অবশেষে বিশেষজ্ঞদের ডাক্তারদের পর্যবেক্ষণে ও পরামর্শে বুধবার টিকা গ্রহণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন