admin
প্রকাশিত: 7:02 PM, February 24, 2021
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতকের রায়সন্তোষপুর গ্রামে প্রয়াত কালা মিয়াকে ‘স্বাধীনতা বিরোধী আলবদর’ সাজিয়ে মিথ্যাচার করছেন একই গ্রামের মাওলানা ফিরোজ আহমদ। এর প্রতিবাদ জানালে তিনি কালা মিয়ার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন; এ কারণে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন প্রয়াত কালা মিয়ার ছেলে কুতুব উদ্দিন।
জামায়াত নেতা ফিরোজ শুধু তার বাবাকে নিয়ে নয়, এলাকার অনেক বিশিষ্টজনের বিরুদ্ধেও সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন বলেও দাবি করেন তিনি।লিখিত বক্তব্যে কুতুব উদ্দিন বলেন, নিজের রাজনৈতিক পরিচয় আড়াল করে ‘প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান’ নামে অনিয়মিত ম্যাগাজিনে অপ্রাসঙ্গিকভাবে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে রাজাকার আলবদর সাজিয়ে লেখালেখি করছেন।
ওই ম্যাগাজিনের ১৫১ নং প্রশ্নে তিনি ‘সুনামগঞ্জের ছাতক উপজেলার রায়সন্তোষপুর গ্রামের আলবদর কতজন ছিল এরকম একটি প্রশ্নের উত্তরে দুই জনের নাম লিখেছেন। তাতে প্রয়াত কালা মিয়াকেও আলবদর হিসেবে উল্লেখ করেন।’সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ম্যাগাজিন প্রকাশ হওয়ার পর গ্রামের মানুষ তার ওপর ক্ষেপে গেলে তিনি ক্ষমা চান। কিন্তু তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে এ নিয়ে আর কথা না বলতে আমাদের হুমকি ও ভয়ভীতি দেখান। সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে গ্রামের রাস্তায় একা পেয়ে ফিরোজ তার সহযোগীদের নিয়ে হামলার চেষ্টা করেন।
একই ভাবে ২১ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ পয়েন্টে ফিরোজ আহমদ ও তার ভাই মাসুক আলী একা পেয়ে অনুরূপভাবে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, তার বাবা প্রয়াত কালা মিয়া মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। এমনকি তারা পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
এমতাবস্থায় মৃত বাবাকে নিয়ে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ দেখে তারা হতবাক হয়েছেন। একই সাথে প্রভাবশালী ফিরোজের ভয়ভীতির কারণে তিনিসহ তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। এ কারণে তাকে আইনের আওতায় আনতে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন