editor
প্রকাশিত: 9:32 PM, February 24, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২৪ শতাংশে উন্নীত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। গ্রামে-গঞ্জে, রাস্তার পাশের যেকোনো খোলা জায়গায় গাছ লাগিয়ে এ লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। মন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় ২০৩০সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। আজ বুধাবার হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পূণ্যতীর্থ শ্রী শ্রী শচী অঙ্গনধামের ৪০তম বার্ষিক উৎসবের উদ্বোধন ও দাতাশ্রী সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক এই বাংলাদেশে সকল ধর্মের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে শান্তিময় পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার। সকল ধর্মপালনে বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে । তিনি বলেন, নিজ নিজ ধর্ম থেকে শিক্ষা নিয়ে আমাদের নিরহংকারী ও বিনয়ী হতে হবে, সবাইকে সম্মান দিতে হবে। সকল মানুষকে সমান ভাবে দেখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ রায় এবং স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ প্রমুখ। প্রফেসর নিখিল ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক ভোরের কাগজের সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন