editor
প্রকাশিত: 10:07 PM, February 24, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বাহুবল ট্রাফিক জোনের ইন্সপেক্টর মিজানুর রহমান বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ ৬০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলাটি দায়ের করেন। এদিকে মামলার পরপরই এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুলাহ মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০), একই গ্রামের হাজী আফসর উদ্দিনের পুত্র নোমান মিয়া (২০) ও সিহাব মিয়া (১৯), ইসলামপুর গ্রামের হোসাইন মিয়ার পুত্র জুনাইদ (৩২) ও শংকরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল মালেক (৪৫)।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের বাহুবল উপজেলা সদর সংলগ্ন বাগানবাড়ি পয়েন্টে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাসচাপায় অটোরিকশাচালক নিহত ও নারীসহ ৩ আরোহী আহত হন। এ ঘটনার পরপরই স্থানীয় সিএনজি অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল বাজার থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দেয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ট্রাফিক পরিদর্শকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ৫ আসামিকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন