editor
প্রকাশিত: 2:57 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক
করোনার টিকার নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কাজেই টিকা দেওয়ার পর এটা কেউ মনে করবেন না যে, আপনাদের সব সমস্যা সব সমাধান হয়ে গেছে। এটা মনে রাখতে হবে যে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য সব সময় মাস্ক পরতে হবে এবং সব নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি আশা করি প্রত্যেকেই সেদিকে লক্ষ্য রাখবেন।আজ বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে তিনি করোনাভাইরাসের টিকা নিয়ে এ কথা বলেন।সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাডেমির চট্টগ্রাম ক্যাম্পাসে এই আয়োজনে যুক্ত হন প্রধানমন্ত্রী।মহামারিতে বিশ্ব স্থবির হয়ে গেলেও সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনকে সুরক্ষিত করতে অনেক উন্নত দেশের অনেক আগেই বাংলাদেশ টিকাদান কর্মসূচি চালু করেছে। তিনি বলেন, আমরা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছি। তদুপরি আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি মেনে চলবেন। মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এটা একান্তভাবে প্রয়োজন। নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত করবে।অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন যেন সুষ্ঠুভাবে করা যায় সেজন্য বাংলাদেশের নৌপথকে আরও উন্নত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৫৫তম ব্যাচের মধ্যে শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রপতি স্বর্ণপদক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি প্রান্তে এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়টির সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন