editor
প্রকাশিত: 3:23 PM, February 25, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে সময়ের একটু আগেই আম গাছগুলোতে চোখজুড়ানো মুকুল শোভা পাচ্ছে। আমের মুকুলে এখন মৌ মৌ ঘ্রাণ। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো টানছে সবাইকে।
সিলেট নগরীর বিভিন্ন এলাকার আমের গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এ সিলেট নগরীতে তেমন কোনো আম গাছের বাগান না থাকলেও রাস্তার পাশে, মাঠের পাশে ও বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন অফিস অদালতে ভিন্ন ভিন্ন জাতের প্রচুর আম গাছ রয়েছে। ইতিমধ্যে শতভাগ গাছ মুকুলে ভরে গেছে।
মুকুলে ছেয়ে যাওয়া আম গাছগুলোতে বিরাজ করছে এক দৃষ্টিনন্দন দৃশ্য ও মৌ মৌ সৌরভ। অনেক গাছে মুকুল থেকে গুটি গুটি আমও দেখা যাচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে অনেকেই। বিভিন্ন এলাকায় আমের গাছে গাছে এসেছে মুকুল। এ যেন ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা।
নগরীর মদিনা মার্কেট এলাকার শফিক মিয়া আশা করছেন- বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভাল ফলন হবে। অবশ্য গাছে মুকুল আসার আগ থেকেই গাছের পরিচর্যা করছেন তারা।
নগরীর রিকাবিবাজার এলাকায় আশরাফ হোসেন বলেন, তাপমাত্রা, বৃষ্টি, ঝড় স্বাভাবিক থাকলে এবং পোকা-মাকড়ের উপদ্রব না থাকলে এ মৌসুমে আমের উৎপাদন ভালো হবে।
বিভিন্ন পাড়া-মহল্লার আমগাছের মালিকরা জানান, আগাম মুকুল দেখার পর থেকে মনটা ভালোই লাগছে। এই মুকুল টিকে থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে। তবে ঘন কুয়াশা থাকলে মুকুল পঁচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
কৃষি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে। তারা বলেন, প্রতি বছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছেমুকুল স্থায়ী হবে
S/H(ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন