editor

প্রকাশিত: 4:59 PM, February 25, 2021

বঙ্গবন্ধু’র সমাধি দর্শনে নাসির খানের নেতৃত্বে টুঙ্গিপাড়ার পথে জেলা আ.লীগ

বঙ্গবন্ধু’র সমাধি দর্শনে নাসির খানের নেতৃত্বে টুঙ্গিপাড়ার পথে জেলা আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দর্শনে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের নেতৃত্বে দলের নবগঠিত কমিটির সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় সিলেট নগরীর উপকণ্ঠস্থ হোটেল রোজভিউ এলাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে আওয়ামী লীগ নেতাদের বিশাল বহর গোপাগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে ঢাকায় তারা যাত্রাবিরতি করবেন। পরদিন সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে আওয়ামী লীগ নেতারা মূল গন্তব্য টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে নানা কর্মসূচী পালন করবেন।
দলের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর নাম আওয়ামী লীগ নেতা কর্মীদের আবেগ অনুভূতির সাথে মিলেমিশে একাকার। এজন্য আমরা পূর্নাঙ্গ কমিটির প্রথম সভায় টুঙ্গিপাড়ায় যাবার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেমোতাবেক আজ রওয়ানা হলাম। দলের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, বাঙালির মুক্তি ও স্বাধীনতার বিজয় আন্দোলনের মহানায়ক বিশ্ববরেণ্য রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচী পালন করবে। এর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, তাঁর মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বীর আলী বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে টুঙিপপাড়া যাচ্ছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন নির্বিঘ্ন যাত্রাপথ পাড়ি দিয়ে সকল কর্মসূচি পালন করতে সুহৃদ সকলের দোয়া কামনা করেন। জেলা আওয়ামী লীগের টুঙ্গিপাড়া সফরে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত ৪ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল সাথে রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন