editor
প্রকাশিত: 5:17 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক
২৬ বছর আগে দিনাজপুরের কোতোয়ালি থানার সফুরা খাতুন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল বাসেতকে জামিন দেননি আপিল বিভাগ। তবে বিলম্ব মার্জনা করে তাকে আপিলের অনুমতি (লিভ মঞ্জুর) দিয়েছেন সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।তিনি জানান, কয়েকদিন নিখোঁজ থাকার পর ১৯৯৪ সালের ৩০ জুলাই সফুরা খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেটিকেই ডায়িং ডিক্লারেশন ধরে এ মামলার বিচার সম্পন্ন করেন বিচারিক আদালত।এ মামলায় তার দেবর সোহরাব ও আবদুল বাসেতকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে আপিলের পর হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন।পরে আবদুল বাসেত লিভ টু আপিল করে জামিন চান। বৃহস্পতিবার আদালত তাকে জামিন না দিয়ে আসামির বিলম্ব মার্জনা করে নিয়মিত আপিল করার নির্দেশ দেন।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন