editor
প্রকাশিত: 5:30 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক
ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর স্ত্রী মোছা. রোজী চিশতীর জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।এর আগে রোজী চিশতী গত ৫ জানুয়ারি মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। সেই জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন বাতিলের জন্য রিভিশন আবেদন করেন।মামলার এজাহার অনুযায়ী আইনজীবী আমিন উদ্দিন মানিক বলেন, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৪৪২ টাকার সম্পদ গোপনপূর্বক এবং বকশীগঞ্জ এগ্রো ইন্ডাস্ট্রিজের নিকট ভূমি অগ্রিম ও ফরেন লোন বাবদ অগ্রিম হিসেবে ৪ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৪৯ টাকা মিথ্যা ও ভিত্তিহীন দায় ঘোষণা দেওয়ার অপরাধসহ ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে দুদক মামলা দায়ের করে। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল গত ১৫ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন। মামলায় রোজী চিশতী ও মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতিকে আসামি করা হয়।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন