admin
প্রকাশিত: 10:58 PM, February 25, 2021
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক প্রবীন আইনজীবী নাছির উদ্দীন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে এলপি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বোগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, খবরে প্রকাশ প্রতি কেজিতে বেড়েছে প্রায় ১৭ টাকা।
গত দু’মাসে খুচরা বাজারে ৩ দফায় দাম বেড়েছে। শুধু এলপি গ্যাসই নয়, বেড়েছে সিলিন্ডারের দাম। এতে করে নিম্ন-মধ্য আয়ের সাধারণ জনগণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িরা দিশেহারা। আতঙ্কিত ও বিক্ষুব্ধ। করোনার কারণে দারিদ্রতা বেড়েছে। নিম্ন মধ্য বিত্ত জনগণ যখন বেঁচে থাকার তাগিদে জনজীবনকে সচল করার চেষ্টা করছেন তখনই চাল-তেল ও এলপিজি গ্যাসে মূল্য বৃদ্ধি বড়ই বে-ইনসাফী। ইনসাফ যার ভেতরে নেই, তার ভেতরে দেশপ্রেম নেই। বিভিন্ন কারণে সরকার গ্যাস সংযোগ বন্ধ করেছে।
এ বিবেচনায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা কমানো হয়। তারপরও কোন অদৃশ্য শক্তির বলে এই দাম বৃদ্ধি করা হলো, সচেতন জনগণ তা জানতে চায়।এলপিজি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুর রহমান গণমাধ্যকে বলেছেন, সিলেটের কৈলাশটিলার প্লান্ট বন্ধ থাকায় বর্তমান দৈনিক ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার এলপিজি সরবরাহ করা হচ্ছে।
প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৬০০/- টাকায় বিক্রি হচ্ছে। সচেতন মহলের দাবী এই দাম বৃদ্ধির সাথে বেসরকারি কোম্পানীর মধ্যস্বত্ব ও কমিশনভোগী ব্যবসায়ীরা সরাসরি জড়িত।এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার কেন? দেশবাসী তা জানতে চায়। সরকারের ভেতরে থাকা দুর্নীতিবাজ চক্রকে এখনই দমন করার জোর দাবী জানিয়ে বলেন, এলপিজি গ্যাস ও সিলিন্ডারের দাম দ্রুত কমিয়ে আনার লক্ষ্যে যা যা গ্রহণ করা দরকার তা গ্রহণ করা জরুরী। অন্যথায় এলপিজি গ্যাস গ্রাহকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে