admin

প্রকাশিত: 11:11 PM, February 25, 2021

৩নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির অভিষেক অনুষ্ঠান

৩নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির অভিষেক অনুষ্ঠান

৩নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইমাম সাহেবগণ সমাজ ও জাতির সঠিক পথ-প্রদর্শক, উম্মাহপক হেদায়াতের রাস্তা দেখাতে অক্লান্ত পরিশ্রম করেন। মসজিদের ইমাম সাহেবের সম্মানী ভাতা ও সুযোগ-সুবিধা পরিলক্ষিত হলে অনুধাবন করা যায় তারা আমাদের দেশ জাতি ও সমাজের অবহেলিত বঞ্চিত গোষ্ঠী। প্রতি শুক্রবার জুম্মার নামাজে সুদ, ঘোষ, মদ, জুয়া, খুন, ধর্ষণ ও অন্যায় অপরাধের বিরুদ্ধে কোরআন হাদিসের আলোকে সমাজ থেকে পাপাচার দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন।

পাপ-পুণ্যের পথ দেখিয়ে ইসলামের সুমহান শান্তির পথে আহবান করেন। সমাজ থেকে হানাহানি-মারামারি চুরি-ডাকাতি অন্যায় কাজ দূরীকরণে সর্বাধিক ভূমিকা পালন করে ইমাম ও খতিব সাহেবগণ মুসলিম জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন। বক্তারা বলেন, বিশ্বনবী সাঃ বলেছেন ওলামাগণ নবীদের ওয়ারিশ বা (উত্তরাধিকারী), নবীগণের রেখে যাওয়া কাজ এ ভূবনে আঞ্জাম দেওয়া মূলত উলামায়ে হক্কানীদের কাজ। তাই আইম্মায়ে মাসাজিদ যারা তাদের যে কোন সমাজ হিতৈষী কাজে সর্বাত্মক সহযোগিতা করা সকলের নৈতিক দায়িত্ব।

আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেটের হলরুমে ৩নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আফসারুল আমীন এবং অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদির যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম সমিতির উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, মাওলানা হাবিবুর রহমান, জাকির আহমেদ চৌধুরী, মাওলানা বেলাল আহমদ, আজিজুর রহমান আলমগীর, মানিক মিয়া, হাবিবুর রহমান পঙ্কি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা শিব্বির আলম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আল আমিন মিয়াজি, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান সাদী, সহ সভাপতি মাওলানা এইচ এম ছামী, মাওলানা যুবের আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, প্রচার সম্পাদক হাফেজ আনোয়ার হুসাইন, সহ প্রচার সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আজির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা আবুল কালাম প্রমুখ।অনুষ্ঠানে খাদিম নগর ইউনিয়ন ইমাম সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের কে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম সমিতির উপদেষ্টা জামেয়া আমিনিয়া সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।বিজ্ঞপ্তি:

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন