editor

প্রকাশিত: 9:52 PM, February 26, 2021

ছুটির সকালে সড়কে ঝরে গেলো ২৫ প্রাণ

ছুটির সকালে সড়কে ঝরে গেলো ২৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন বন্ধ থাকে অফিস আদালত। বেশিরভাগ বেসরকারি অফিস-দোকানপাটও বন্ধ থাকে। ফলে শুক্রবার সড়কে যান চলাচলও থাকে অপেক্ষাকৃত কম। অথচ আজ শুক্রবার সকালেই সড়কে ঝড়ে গেলো ২৫ প্রাণ। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৮ জন। এছাড়া হবিগঞ্জ, বগুড়া, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সিলেটে দুই বাসের সংঘর্ষে উভয় বাসের চালকসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। বগুড়ায় বাসচাপায় প্রাণ গেছে অটোরিকশায় থাকা চার আরোহীর। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় টমটমের চালক নিহত হয়েছেন। ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায় ভ্যান উল্টে নিহত হয়েছেন একজন আর শেরপুর পৌর শহরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।
সিলেট
সিলেটের দুর্ঘটনাটি হয় সকাল সাতটার দিকে, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহনের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান চারজন, বাকি চারজন মারা যান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন। তারা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান ও ছাতকের রহিমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন ও সাগর, সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু ও জাহাঙ্গীর হোসেন, সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল এবং চুয়াডাঙ্গার আল মাহমুদ সাদ ইমরান খান। এদের মধ্যে ইমরান সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক। মঞ্জু এনা পরিবহনের চালক ও জাহাঙ্গীর তার সহযোগী। আর নুরুল আমিন লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার।
বগুড়া
ভোরের আলো ফুটতেই বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসচাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন হলেন শাজাহানপুরের ডেমাজানি এলাকার কালিদাস ও ধুনট উপজেলার আনারপুরের শাহ জামাল। অন্য দুজনের পরিচয় এখনও জানা যায়নি। বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ নিউজবাংলাকে জানান, অটোরিকশাটি ভোর ৬টার দিকে শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। মাঝিড়ায় এমপি চেকপোস্টের এলাকায় পেছন থেকে শাওন পরিবহনের একটি বাস একে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মো. হামিদ বলেন, ‘দুর্ঘটনার পর রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়েছিল। তবে এখন সব ঠিক আছে।’
শায়েস্তাগঞ্জ
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে চাপ দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মারাজ জানান, ঘটনাস্থলেই তিনি ছিলেন। বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন তিনি। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালকের মরদেহ উদ্ধার করেছি। তবে এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সকাল ৯টায় পাখিভ্যান নামে স্থানীয়ভাবে পরিচিত ব্যাটারিচালিত ভ্যান উল্টে শিপন আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত শিপনের বাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামে। আহতরা হলেন, শিপনের ছোট ভাই রিপন আলী ও পাখিভ্যানচালক ইকরামুল কবির।পাখিভ্যানের আহত চালক ইকরামুল কবির জানান, শিপনের শ্যালকের ছেলের সুন্নতে খৎনার মাংস কেনার জন্য পাখিভ্যানে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন তারা। এ সময় খাসকররা ভূমি অফিসের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে পাখিভ্যানটি উল্টে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিপনের মৃত্যু হয়েছে। আহতরা সেখানেই চিকিৎসাধীন। হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
শেরপুর
শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউসের সামনে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন আমেনা পারভিন নামে ওই পথচারী। তার বাড়ি পৌরসভার বাগরাকসা মহল্লায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বরগুনা থেকে শেরপুরগামী পানবোঝাই ট্রাকটি সার্কিট হাউসের সামনে পৌঁছালে চালক এর নিয়ন্ত্রণ হারায়। তখন রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকা আমেনাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। ওসি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ
ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর দুজন নিহত হয়েছেন। ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বাঘবেড় গ্রামের শহিদুল ইসলাম কায়সার রনি ও একই উপজেলার খড়িয়া গ্রামের জাহিদ হাসান রাসেল। আহত জুয়েল মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে রনি, রাসেল ও জুয়েল মোটরসাইকেলে করে হালুয়াঘাট যাওয়ার পথে ডোমঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রডবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। পরে স্থানীয় লোকজন রনি ও জুয়েলকে গুরুতর আহত অবস্থায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই রনির মৃত্যু হয়। আর জুয়েল এখন চিকিৎসাধীন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন