editor
প্রকাশিত: 2:11 PM, February 27, 2021
নিজস্ব প্রতিবেদক
চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৬ মন্ত্রণালয়ের বৈঠক বসছে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এতে সভাপতিত্ব করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা) মো. শাফায়াত মাহবুব চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।এছাড়া বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
চলতি মাস থেকে দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি ক্লাস-পরীক্ষায় ফিরতে দাবি জানাতে থাকে। এর মধ্যে আবারও ছুটির মেয়াদ বাড়িয়ে পরীক্ষা স্থগিত করা হলে চলমান পরীক্ষা সম্পন্ন করতে আন্দোলন শুরু করেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের এমন খামখেয়ালিপনা সিদ্ধান্তে সমস্যায় পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক শিক্ষাব্যবস্থা। এদিকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনের মাঠে রয়েছেন। এমন পরিস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন