editor

প্রকাশিত: 3:30 PM, February 27, 2021

স্ত্রীর স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন রুমেল

স্ত্রীর স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন রুমেল

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসক দম্পতি তাঁরা। স্বামী ইমরান খান রুমেল সিলেটের উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আর স্ত্রী শারমিন আক্তার অন্তরা একই কলেজে ইন্টার্ন চিকিৎসক এবং ৪২তম বিসিএস পরীক্ষার্থী। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ঢাকায় ছিল পরীক্ষা। তাই স্ত্রীকে নিয়ে ভোরে বাসা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন রুমেল, কিন্তু পথে তাঁদের থামিয়ে দিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রুমেল (৩৬) পাড়ি জমালেন না-ফেরার দেশে আর গুরুতর আহত অন্তরা (৩০) লড়ছেন মৃত্যুর সঙ্গে।
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন রুমেলসহ আটজন। আহত হন অন্তরাসহ অন্তত ২০ জন। রুমেল-অন্তরা এনা পরিবহনের যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে হলেও বসবাস সিলেটে।
ডা. রুমেল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সাবেক প্রধান ডা. আমজাদ হোসেন খানের একমাত্র ছেলে। নগরের ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা ডা. আমজাদের দুই ছেলে-মেয়েই চিকিৎসক। ছেলের বউ ও মেয়ের স্বামীও চিকিৎসক। নাতি-নাতনি নিয়ে কাটানো আনন্দের এ সময়ে দুর্ঘটনার সংবাদ যেন তাঁর সব কিছু তছনছ করে দিয়েছে। রুমেল জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দুই মেয়েশিশু নিয়ে রুমেল-অন্তরার সংসার। একটির বয়স পাঁচ বছর, অন্যটির দুই বছর।
রুমেলের শ্বশুর মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমার মেয়ে অন্তরার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করবে। অসহায় আর ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে। সে জন্য বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছিল। তার স্বামীও তাকে অনুপ্রেরণা দিয়েছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই রুমেল চলে গেল।’
পরিবার জানায়, ভোরে এনা পরিবহনের একটি বাসে করে সিলেট শহর থেকে ঢাকার পথে রওনা দেন রুমেল ও অন্তরা। ৪৫ মিনিটের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে আসামাত্রই দুর্ঘটনার শিকার হয় তাঁদের বাস। বিপরীত দিক থেকে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়েই ওসমানী হাসপাতালে ছুটে যান ডা. আমজাদ। যে হাসপাতালে তিনি দীর্ঘকাল কাজ করেছেন, সেখানেই পড়ে আছে ছেলের লাশ। মর্গের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলেকে হারিয়ে হতবিহ্বল ডা. আমজাদকে এখন ব্যস্ত সময় পার করতে হচ্ছে পুত্রবধূ অন্তরাকে কিভাবে বাঁচানো যায়, সেই চেষ্টায়। হাসপাতালে ছুটে আসেন রুমেলের মা ফরিদা খানম ও তাঁর স্বজনরাও। তাঁদের আহাজারিতে হাসপাতাল এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঢাকার উদ্দেশে বিদায় দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ছেলের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না মা। একই অবস্থা রুমেলের শ্বশুরবাড়ির লোকজনের।
ডা. রুমেলের বোন ডা. ইন্নরী খান বলেন, ‘আমার ভাই স্ত্রীকে নিয়ে ঢাকা যাওয়ার সময় দুই মেয়েকে আমাদের কাছে রেখে গেছেন। সকাল সাড়ে ৭টায় খবর পেলাম তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।’ ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তরার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন