admin
প্রকাশিত: 8:35 PM, February 27, 2021
কারা অভ্যন্তরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্র্রেপ্তার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেটে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’।আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে ফের শহিদমিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।‘ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইনে কারাবন্দী লেখক-উদ্যোক্তা মুশতাক আহমদের হত্যার দায় সরকারের’ উল্লেখ করে ‘মুশতাক হত্যার বিচার হোক, মুক্ত হোক মতপ্রকাশের স্বাধীনতা’ শিরোনামে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে উদীচী সিলেটের সভাপতি এনায়োত হোসেন মানিক, দুষ্কাল প্রতিরোধে আমরা’র পক্ষে আব্দুল করিম কিম, দেবাশীষ দেবু প্রমুখ বক্তব্যে রাখেন।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার সমালোচনায় ভয় পায়।
এজন্য সরকার সব ধরনের কথা বলার অধিকারকে হরণ করতে চায়।মুশতাকের মতো মানুষদের আটকে রেখে, কারাগারে হত্যা করা হয়েছে। রাষ্ট্রই এই লেখককে হত্যা করেছে। কারণ তিনি লেখার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। এই হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বক্তারা।বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাককে ছয় ছয়বার জামিন না দিয়ে, তাকে এ সরকার হত্যা করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে এ সরকার নাগরিকদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে।
অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে এই আইনের অধীনে গ্রেপ্তার কার্টুনিস্ট কিশোর কুমারসহ সবাইকে মুক্তি দেয়ার দাবি জানান বক্তারা।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরাম জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, সিপিবি সিলেট জেলার নেতা নিরঞ্জন দাস খোকন, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, ছাত্র ফ্রন্টের সিলেট মহানগর সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি দাশ প্রমুখ।বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন