admin
প্রকাশিত: 11:03 PM, February 27, 2021
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী ও গতিশীল করতে নব গঠিত নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করতে হবে। সকলকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলকে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।
এ ওয়ার্ডে যুবদলকে উজ্জ্বীবিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ২৫নং ওয়ার্ড যুবদলের নব গঠিত আহ্বায়ক কমিটির সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. মেহেরাজ হোসেন রাজুর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক মো. মজনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. অপু আহমদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক বাবলু আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. লোকমান আহমদ, সদস্য মো. সারোয়ার হোসেন মাছুম, জাবেদ আহমদ, মো. লায়েক আহমদ, মো. বাচ্চু মিয়া, আরমান আলী লালা প্রমুখ।বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন