admin
প্রকাশিত: 12:50 PM, February 28, 2021
হবিগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রতি কেন্দ্রে ৯ আনসার ভিডিপি ও ১০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচনে ১৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় প্লাটুন বিজিবি ও র্যাবের চারটি টিম দায়িত্ব পালন করছে।
জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২২টি চেক পোস্ট বসানো হয়েছে। এদিকে এই পৌরসভায় দ্বিতীয়বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। এর আগে বিগত উপনির্বাচনের ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে হয়েছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, শেষ ধাপে সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ পৌরসভাতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ পৌরসভায় ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী লড়ছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৭ নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান (নারিকেলগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শামছুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গাজী মো. পারভেজ হাছান (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওছার (মোবাইল ফোন)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন