editor

প্রকাশিত: 2:40 PM, February 28, 2021

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে শিক্ষার্থী আন্দোলন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে শিক্ষার্থী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

গতকাল ৬ মন্ত্রণালয়ের বৈঠক শেষ হতে না হতেই সিলেটে আন্দোলনে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা ও চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার সম্মুখে বিক্ষোভ করে কয়েকটি দাবি উত্তাপন করেন শিক্ষার্থীরা।একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য করা হচ্ছে বলেও উল্লেখ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ ও মানববন্ধনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে দেখা যায়। এসময় শ্লোগানে শ্লোগানে বিভিন্ন দাবি উত্তাপন করেন শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তালবাহানা করা হচ্ছে।পরীক্ষা স্থগিত করে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ টি কলেজের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা করে শিক্ষা ব্যাবস্থায় বৈষম্য তৈরি করা হচ্ছে।

’এদিকে গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ছয়টি মন্ত্রণালয় বৈঠকে বসে।বৈঠক শেষে আগামী ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানালেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।তবে আগামী ২৪ মার্চ ও ৭ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা চৌহাট্টা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পৌনে ২ টার দিকে তারা সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন