editor
প্রকাশিত: 7:20 PM, February 28, 2021
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের নিহত ব্যবসায়ী ইন্তাজ আলীর নামাজে জানাজা রোববার (২৮ ফেব্রুয়ারী) বাদ জোহর ভোলাগঞ্জ উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ।ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ শহিদ আহমেদ।
নামাজে জানাজা শেষে তাকে ভোলাগঞ্জ গ্রামের কবরস্তানে দাফন করা হয়েছে।এর আগে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভোলাগঞ্জ মাদ্রাসার মুহতামিমসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা।উল্লেখ্য, শনিবার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে স্বামী-স্ত্রীর সালিশ বিচার শেষে ফেরার পথে সকাল ১১টার দিকে একই গ্রামের কেরামত আলীর ছেলে আরজ আলী নামক এক যুবক ইন্তাজ আলীকে উপুর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার কয়েক ঘন্টার মধ্যে হত্যাকারী আরজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন