editor
প্রকাশিত: 9:34 PM, February 28, 2021
নবগঠিত ২৬ নং ওয়ার্ড যুবদলের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর কদমতলীস্থ একটি হোটেলের কনফারেন্স হলে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবলু হোসেন হৃদয়ের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহিম বক্স শিপু পরিচালনায় পরিচিতি সভায় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পূণরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ প্রদান করবেন সেই নির্দেশ যথাযথা পালনে সবাইকে সজাগ থাকতে হবে। নেতৃবৃন্দ সকল বেদাবেধ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।
পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক লিটন আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. সৈকত আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. লায়েক আহমদ, সদস্য শুকুর আহমদ, বদরুল ইসলাম, আব্দুল লতিফ, সালাউদ্দিন, মো. রাজু মিয়া, শাহিদ আহমদ, মো. কবির, আলম আহমদ, ময়নুল ইসলাম, সবুজ, সুমন আহমদ, কাওছার, নাইম, সুমন, তপু, রমজান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন