admin
প্রকাশিত: 8:04 PM, March 1, 2021
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হবে সবার। এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের রিজিওনাল কো-অর্ডিনেটর সাকির আমিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল জুনিয়র অফিসার নেপাল চন্দ্র দাস,
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ডিআইভিসি মাষ্টার আওলাদ হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল ইনচার্জ সোহরাব হোসেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জোনাল ইনচার্জ মাওলানা আব্দুল আলিম। এসময় সভায় উপস্থিত ছিলেন রুপালী লাইফ ইন্সুরেন্সের ক্যাশিয়ার রঞ্জু আহমেদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর সুনু মিয়া, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সরেন্সের শাখা ইনচার্জ বদর উদ্দিন, বীমা কর্মী সাবিয়া বেগম, হুসনে আরা বেগম, সাবিনা বেগম, আলমগীর হোসেন, জাকির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রহমান বলেন হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা প্রতিষ্টানে কাজ করার কারণে ১৯৬০ সালে আলফা লাইফ ইন্সুরেন্সে যোগদানের দিনটিকে স্মরন করে রাখার জন্য সরকার প্রতিবছর জাতীয় বীমা দিবস হিসাবে পালন করায় জনগনের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা ও গুরুত্ব বেড়েছে। তাই আমরা সকলেই বীমার আওতায় এসে অর্থনীতিকে আরো বেগবান করে তুলতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে