editor
প্রকাশিত: 5:07 PM, March 2, 2021
প্রতিবন্ধী শিশুদের চলার পথ সুগম করার লক্ষ্যে সিলেট যুব একাডেমী (এসজেএ) কর্তৃক পরিচালিত Khasdobir Education, Welfare and Development Project (KEWDP) এর মাধ্যমে Friends of Khasdobir-UK-র সহযোগিতায় আজ মঙ্গলবার ৭ জন প্রতিবন্ধী শিশুকে চারটি হুইল চেয়ার সহ অন্যান্য সহায়ক উপকরণ প্রদান করা হয়। সেই সাথে নিয়মিত কার্যক্রমের আওতায় প্রতি মাসে ৮০ জন তালিকাভ’ক্ত বিধবাকে জনপ্রতি মাসিক ৭০০ টাকা ভাতা প্রদান করা হয়। আজ প্রতিবন্ধী সহায়ক উপকরনের সাথে ফেব্রুয়ারী ২০২১ মাসের বিধবা ভাতাও প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা জনাব নুসরাত এ এলাহী, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের ডাক্তার সাঈদুর রহমান, দাতা সংস্থার ট্রাস্টি দুলন মিয়া, খালেদ আহমদ ও সজল নাথ এবং সিলেট যুব একাডেমী (এসজেএ)’র নির্বাহী পরিচালক জনাব এ এইচ এম ফয়সাল আহমেদ। এ ছাড়াও জুম এ্যাপের মাধ্যমে ইউকে হতে অংশগ্রহণ করেন দাতা সংস্থা Friends of Khasdobir-UK -এর চেয়ারপর্সন জন মাইকেল শেরীফ, সেক্রেটারী ফিল ওয়াটসন এবং ট্রাষ্টি সদস্য ডোরিন ওয়াটসন। পুরো অনূষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাবিহা সুলতানা। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, স্বল্প আয়ের অভিভাবকরা তাদের প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যয়বহুল এ ধরনের সহায়ক উপকরণ ক্রয়ের সামর্থ নেই বিধায়, এদের পাশে থাকার জন্য এসজেএ’র এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।-বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন